নতুন লেখা গাইড · নিজের রুটিন নিজের হাতেনিজের হাতে Plan বদলাও
একটি কাজের বিষয়, অধ্যায়, তারিখ আর সময় বদলাতে পারবে। চাইলে পুরো বাকি Plan আবার শুরু করো। সবগুলো সুবিধা পাবে পড়ার Plan পাতায়।
মোবাইলে ক্যালেন্ডার ট্যাবে যাও। ক্যালেন্ডারের নিচে Plan দেখো ও বদলাও চাপলে এখানেই পুরো Plan, সময় বদলানো আর আবার শুরুর সুবিধা খুলবে।
ছোট লক্ষ্য: এক দিনের একটি সেশন নিজের মতো করে সাজাও। তারপর সেই পড়াটুকু শেষ করে জানাও।
নিজের Plan খোলোএই নতুন সুবিধার নির্দেশনা নিচে লেখা ও ছবিতে আছে। উপরের ভিডিওর সময়ের তালিকা আগের মূল গাইডের জন্য।
বিষয়, দিন বা সময় বদলাও
- পড়ার Plan খুলে যে কাজটি বদলাবে, তার বদলাও বোতাম চাপো।
- বিষয় আর প্রযোজ্য হলে অধ্যায় বেছে নাও। কাজের নাম, পড়ার তারিখ, শুরুর সময় আর কত মিনিট পড়বে? নিজের মতো ঠিক করো।
- পরিবর্তন দেখে নাও চাপো। পুরোনো আর নতুন তথ্য মিলিয়ে ঠিক থাকলে হ্যাঁ, কাজটি সেভ করো চাপো। নতুন সেশনটি Plan ও ক্যালেন্ডারে মিলিয়ে নাও।
তোমার খালি সময়ের মধ্যে সেশন রাখো। একই সময়ে আরেকটি কাজ থাকলে বা দিনের সময়সীমা ছাড়িয়ে গেলে আগে সময় ঠিক করতে হবে।
আংশিক পড়া সেশনের বিষয়, অধ্যায় ও মোট সময় রেখে দিন, শুরুর সময় বা নাম বদলাও। শেষ করা পড়ার ইতিহাস থাকবে।
২ · পুরো রুটিনের পছন্দ
প্রতিদিন কতটুকু পড়বে?
- নিজের মতো রুটিন বানাও খোলো। সাধারণ দিন, শুক্রবার আর একবারে কতক্ষণ পড়বে ঠিক করো। দিনে কয়েকটি বিষয় মিলিয়ে পড়তে চাইলে সেই পছন্দ বেছে নাও।
- আরও দরকার হলে আরও নিজের মতো সাজাও খোলো। অধ্যায়ের মোট পড়ার সময়, কোন দিনে কোন বিষয় পড়বে বা ছুটির কয়েক দিনের আলাদা সময়সীমা দিতে পারবে।
- তোমার পরিবর্তনগুলো দেখে নিশ্চিত করে সেভ করো। সেই সীমা আর বাস্তব খালি সময়ের মধ্যে বাকি রুটিন সাজানো হবে।
অধ্যায়ের মোট সময়ে আগে যতটুকু পড়েছ, সেটিও ধরা হয়। নতুন বই বা অধ্যায় যোগ বা বাদ দিতে বই ও অধ্যায় বেছে নেওয়ার সুবিধা ব্যবহার করো।
পুরো Plan আবার শুরু করো
- পড়ার Plan পাতায় আবার শুরু করতে চাই? খোলো।
- শুধু Plan আবার বানাব বেছে নিলে নির্বাচিত অধ্যায় ও অগ্রগতি থাকবে। নতুন syllabus দিয়ে শুরু করব বেছে নিলে অধ্যায়গুলো আবার বেছে নিতে পারবে।
- আগে পরিবর্তনটা দেখো চাপো। কী সরবে পড়ে বোঝার চেকবক্সে টিক দাও, তারপর হ্যাঁ, আবার শুরু করব চাপো।
- পড়ার Plan বানানোর ধাপ খুলবে। বিষয়, অধ্যায় ও সময় দেখে AI দিয়ে বা নিজে লিখে নতুন Plan বানাও।
আগের বাকি সেশনগুলো বর্তমান রুটিন থেকে সরবে। শেষ করা ও আংশিক পড়ার ইতিহাস, পরীক্ষা আর পেমেন্ট থাকবে। আবার শুরু করলে ফ্রি ব্যবহারের মেয়াদ বাড়ে না।