আবার পড়ো

গোপনীয়তা নীতি

তোমার পড়ার Plan চালাতে ইমেইল, পরীক্ষার তথ্য, পড়ার অগ্রগতি আর তোমার যুক্ত করা Telegram বা ক্যালেন্ডারের প্রয়োজনীয় তথ্য ব্যবহার করি।

কী তথ্য কাজে লাগে

ইমেইল দিয়ে তোমার অ্যাকাউন্ট চেনা হয়। syllabus, হাতে থাকা সময় আর কতটুকু পড়েছ — এগুলো দিয়ে Plan বানানো হয়। AI-এর সাথে কথা বললে উত্তর দেওয়ার জন্য প্রয়োজনীয় পড়ার তথ্য ও কথোপকথনের অংশ Azure AI সেবায় পাঠানো হতে পারে।

AI-এর স্মৃতি আর ভয়েস

বারবার একই কথা বলতে না হয়, সে জন্য তোমার বলা পড়ার পছন্দ আর পুরোনো কথার সংক্ষিপ্তসার রাখা হয়। সেটিংস থেকে এগুলো দেখতে ও মুছতে পারো। স্মৃতি মুছলেও চ্যাটের ইতিহাস আর পড়ার কাজ আলাদা করে থাকবে; অ্যাকাউন্ট মুছলে সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্যও মুছে যাবে।

মাইক চালু করলে তোমার কথা Azure-এর ভয়েস সেবায় যায়। AI-এর তৈরি ভয়েসে উত্তর শুনতে পারো। মাইক বন্ধ করলে বা কথার প্যানেল বন্ধ করলে অডিও পাঠানো বন্ধ হয়। আমরা অডিও রেকর্ড সংরক্ষণ করি না; পড়ার সহকারীকে বলা কথা ও পরিবর্তনের হিসাব চ্যাটে থাকতে পারে। ভয়েস সুবিধা বন্ধ থাকলে ব্রাউজারের কথাকে লেখায় বদলানোর সেবা ব্যবহার হতে পারে।

Telegram-এ সহায়তা

যোগাযোগ মোডে বটকে পাঠানো মেসেজ, Telegram-এর পরিচয় এবং অ্যাডমিনের উত্তর সহায়তা দেওয়ার জন্য ডেটাবেসে রাখা হয়। অ্যাডমিন এগুলো পড়েন এবং Telegram-এ উত্তর দিতে পারেন। এই মোডের কথাবার্তা পড়ার AI-কে পাঠানো হয় না; /ai পাঠালে আবার পড়ার সহকারীর মোড চালু হয়। অ্যাকাউন্ট মুছে দিলে তার সাথে যুক্ত সহায়তার কথাবার্তাও সরানো হয়।

মতামত ও সমস্যার রিপোর্ট

সমস্যা জানালে বা নতুন সুবিধা চাইলে তোমার লেখা আর সেই পেজের ঠিকানা সেভ হয়। বিভাগ ও সারাংশ সাজাতে লেখাটা Azure AI সেবায় যায়। সহজে চেনা ইমেইল, ফোন নম্বর ও গোপন কোড আগে সরানো হয়, তবু রিপোর্টে ব্যক্তিগত বা পেমেন্টের গোপন তথ্য লিখো না। অ্যাডমিন আসল রিপোর্ট দেখতে পারেন। লগইন করা অবস্থায় পাঠানো রিপোর্ট অ্যাকাউন্ট মুছলে মুছে যায়; লগইন ছাড়া পাঠালে কোনো যোগাযোগের তথ্য চাই না।

অ্যাপ ব্যবহারের হিসাব

কোথায় শিক্ষার্থীরা আটকে যাচ্ছেন আর কোন সুবিধা দরকার, বুঝতে লগইন করা অবস্থায় অ্যাপের পরিচিত পেজ খোলা, মোবাইল/ট্যাবলেট/কম্পিউটার দিয়ে ব্যবহার, কোন সুবিধায় চাপ দেওয়া এবং সার্ভারের অনুরোধ সফল বা ব্যর্থ হওয়ার সীমিত হিসাব রাখি। কাজ করতে কত সময় লেগেছে, তা নির্দিষ্ট সময়ের দলে রাখা হয়। সক্রিয় ব্যবহারকারী গোনার সময় একই শিক্ষার্থী দিনে একবার গণনা হয়; নিজে থেকে তথ্য আপডেট হওয়া ও অ্যাডমিনের ব্যবহার বাদ। Telegram যুক্ত না করলে ইচ্ছা অনুযায়ী কয়েকটি নির্দিষ্ট কারণের একটি জানাতে পারো; উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়।

এই ব্যবহারের হিসাবে ব্যক্তিগত চ্যাট, আপলোড করা syllabus বা ছবি, নাম, ইমেইল, IP ঠিকানা, গোপন সংযোগের লিংক বা পেজের ঠিকানার অতিরিক্ত অংশ রাখা হয় না। অ্যাকাউন্টের সাথে হিসাব মেলানো হয়, কিন্তু অ্যাডমিনের ব্যবহার বিশ্লেষণে ব্যক্তির পরিচয়ের বদলে মোট সংখ্যা দেখানো হয়। লগইন ছাড়া কাউকে আলাদা করে চেনার জন্য fingerprint তৈরি করা হয় না।

অ্যাডমিন চাইলে মোট হিসাব এবং ব্যক্তিগত তথ্য সরানো সীমিত মতামতের অংশ দিয়ে Azure AI-তে বিশ্লেষণ তৈরি করতে পারেন। ব্যক্তিগত চ্যাট বা আপলোড এই বিশ্লেষণে পাঠানো হয় না। AI-এর পরামর্শ নিজে থেকে তোমার Plan, পেমেন্ট বা অ্যাপের কোনো সুবিধা বদলায় না। এই নিজস্ব ব্যবহারের তথ্য বিজ্ঞাপনে পাঠানো হয় না। অ্যাকাউন্ট মুছলে তার সাথে যুক্ত ব্যবহারের হিসাবও মুছে যায়। আগে তৈরি নামবিহীন মোট হিসাবের রিপোর্ট থেকে ব্যক্তিকে আলাদা করা যায় না, তাই সেই মোট রিপোর্ট থাকতে পারে।

Telegram-এর ভেতরে ব্যবহার

Telegram অ্যাপ দিয়ে প্রবেশ করলে Telegram-এর স্বাক্ষর করা পরিচয় তোমার আগে যুক্ত করা অ্যাকাউন্টের সাথে যাচাই করা হয়। একই Plan ও অগ্রগতি থাকে। Telegram সংযোগ বিচ্ছিন্ন করলে ওই সংযোগ দিয়ে খোলা অ্যাপের সেশনও বন্ধ হয়।

পেমেন্ট ও সংযোগ

পেমেন্ট shurjoPay-এর মাধ্যমে হয়। পেমেন্টের সময় তারা প্রয়োজনীয় তথ্য চাইবে। আমরা কার্ডের তথ্য রাখি না। ক্যালেন্ডার যুক্ত করতে চাইলে তবেই তোমার অনুমতি চাইব।

একবার ফ্রি ব্যবহার

একই ইমেইলে ফ্রি সময় আবার শুরু করা ঠেকাতে ইমেইলের একটি সুরক্ষিত হ্যাশ আর প্রথম ফ্রি ব্যবহারের শুরু ও শেষ সময় রাখা হয়। অ্যাকাউন্ট মুছলেও শুধু এই হিসাব থাকে; এখানে আসল ইমেইল, নাম বা পড়ার তথ্য থাকে না। এই হিসাব বিজ্ঞাপনে ব্যবহার করি না।

বিজ্ঞাপনের ফল বোঝার তথ্য

তোমার অনুমতি পেলে Meta-কে শুধু যাচাই করা পেমেন্টের পরিমাণ, মুদ্রা, বিজ্ঞাপনের ক্লিকের পরিচয় আর ইমেইলের হ্যাশ পাঠাই। হ্যাশ দিয়েও Meta তোমার অ্যাকাউন্টের সাথে মিলিয়ে নিতে পারে। syllabus, AI-এর কথাবার্তা, সমস্যার রিপোর্ট বা কার্ডের তথ্য পাঠানো হয় না। এই অনুমতি না দিলেও পড়ার সব সুবিধা ব্যবহার করতে পারবে।

পছন্দ মনে রাখতে নিজস্ব সুরক্ষিত কুকি আর ডেটাবেসে অনুমতির তথ্য রাখা হয়, সর্বোচ্চ ৯০ দিন। বিজ্ঞাপনের ক্লিকের পরিচয় সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে কাজে লাগে। এই পেজ বা সেটিংসের “বিজ্ঞাপনের তথ্যের অনুমতি” থেকে অনুমতি তুলে নিতে পারো। তুলে নিলে পরের পেমেন্ট আর অপেক্ষায় থাকা তথ্য পাঠানো বন্ধ হয়; Meta-কে আগেই পাঠানো তথ্য ফেরত নেওয়া যায় না।

তুমি কী বদলাতে পারো

Telegram-এর রিমাইন্ডার বন্ধ করতে পারো। অ্যাকাউন্ট মুছে দিলে তোমার Plan ও ব্যক্তিগত সংযোগের তথ্য সরানো হয়। একবার ফ্রি ব্যবহারের হ্যাশ ও সময়ের হিসাব থাকে। আইন অনুযায়ী কিছু লেনদেনের তথ্যও রেখে দিতে হতে পারে।